Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইটনায় মুরগি কিনতে গিয়ে পিটুনিতে ক্রেতার মৃত্যু

BN DESK
23 December 2025, 04:09 PM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কিনতে গিয়ে পিটুনিতে এক ক্রেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এসময় সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর ওপর কিলঘুষি ও মারধর শুরু করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আইয়ুব আলী (৬৮) উপজেলার সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্য বাহার উদ্দিন অভিযোগ করে বলেন, মুরগি কেনার সময় সিরিয়াল নিয়ে তর্কের জেরে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ তিন-চারজন মিলে আইয়ুব আলীকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপরও পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: কিশোরগঞ্জ ইটনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ইটনায় মুরগি কিনতে গিয়ে পিটুনিতে ক্রেতার মৃত্যু

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার