Logo
ট্রেন্ডিং: আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ: বিবিএস বিপিএলে শিরোপা জেতাই লক্ষ্য : লামিচানে এবারের ভোটকে উৎসবে পরিণত করতে চাই : শফিকুল ইসলাম মাসুদ

ইনজুরিতে সাকিব, করাতে হবে অস্ত্রোপচার

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
ইনজুরিতে সাকিব, করাতে হবে অস্ত্রোপচার

চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার করতে হবে তাকে। ফলে তিনি খেলতে পারবেন না আসন্ন আয়ারল্যান্ড সফরে। তার জায়গায় প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন স্কট কারি।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সর্বশেষ খেলেছিলেন সাকিব। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি। হাঁটুর সমস্যার কারণে এখন তাকে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে।

সাকিবের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন স্কটিশ বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার স্কট কারি। ২৩ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের হয়ে নিয়মিত খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছে স্কটল্যান্ডের হয়ে। ২০২৪ সালের মার্চে কানাডার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। এখন পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন তিনটি উইকেট।

কারির বয়সভিত্তিক ক্রিকেটের অভিজ্ঞতাও রয়েছে। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আগে খেলেছেন।

ইংল্যান্ড দলের মূল পেসারদের বিশ্রাম দেওয়া হয়েছে আসন্ন অ্যাশেজ সিরিজকে সামনে রেখে। তাই তরুণদের সুযোগ দিচ্ছে দলটি। আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

ইনজুরিতে সাকিব, করাতে হবে অস্ত্রোপচার

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার