Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইন্দোনেশিয়ার সুমাত্রায় শক্তিশালী ভূমিকম্প

BN DESK
27 November 2025, 03:17 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে ভূকম্পন হয়। এটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। উৎপত্তিস্থলের আশপাশের অনেক মানুষ এটি অনুভব করেন।

ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা বলেছে। এছাড়া জার্মানি ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রও (জিএফজেড) বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। যদিও প্রাথমিক তথ্যে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা বলা হয়েছে। তবে এ ভূমিকম্পে ব্যাপক হতাহত হওয়ার সম্ভাবনা নেই। বলা হচ্ছে, জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো সাধারণ ক্ষয়ক্ষতি হতে পারে।

সূত্র: ভলকানো ডিসকভারি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইন্দোনেশিয়ার সুমাত্রায় শক্তিশালী ভূমিকম্প

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার