Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইরানে বিক্ষোভ : ‘জনশৃঙ্খলা বিঘ্নিত করায়’ গ্রেপ্তার ৩০

BN DESK
02 January 2026, 12:59 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।

গতকাল বুধবার রাতভর পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের যৌথ অভিযোনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের প্রতিবেদনে।

এদিকে দারিদ্র্য ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর রোববার থেকে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৭ জন। ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

নিহতদের মধ্যে ৫ জন বিক্ষোভকারী এবং আধাসামরিক বাহিনী বাসিজের একজন সদস্য আছেন। এছাড়া আহতদের মধ্যে ১৩ জনই পুলিশ কর্মকর্তা কিংবা বাসিজের সদস্য। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন তারা।

ইরানের মুদ্রা ইরানি রিয়াল এমনিতেই বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। সম্প্রতি ডলার ও অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের মান আরও কমে গেছে। একদিকে বিপুল পরিমাণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে ধারাবাহিকভাবে মুদ্রার মান কমতে থাকায় নাভিশ্বাস উঠছে ইরানের সাধারণ জনগণের। নিত্যপ্রয়োজনীয় আবশ্যিক ব্যয় মেটাতেও হিমসিম খাচ্চেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইরানে বিক্ষোভ : ‘জনশৃঙ্খলা বিঘ্নিত করায়’ গ্রেপ্তার ৩০

B
BN DESK | 02 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার