Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত

BN DESK
27 January 2026, 02:24 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এমনকি হামলায় কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না দেশটি। সোমবার (২৬ জানুয়ারি) ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সংকট মোকাবিলায় সংলাপ, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা—এই পথই সর্বোত্তম।

এরই মধ্যে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নতুন করে সহিংস রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে অন্তত ৬ হাজার মানুষ নিহত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর নজিরবিহীন এই আন্দোলন দমনের পরও ক্ষমতায় টিকে আছে দেশটির ধর্মীয় নেতৃত্ব।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপকে ‘এখনো একটি বিকল্প’ বলে উল্লেখ করেছেন। আবুধাবির কাছে আল-ধাফরা বিমানঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার