Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসরাইলকে ছাড়লে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে ইরান

BN DESK
05 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে ছাড়লেই শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন মন্তব্যই করেছেন। 

গতকাল সোমবার তেহরানে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরাইলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে, তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, ‘যদি তারা পুরোপুরি ইসরাইলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ না করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ স্বভাব আত্মসমর্পণ ছাড়া অন্য কিছুই মেনে নেয় না।’

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই বিপ্লবে পশ্চিমা সমর্থিত তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন। খামেনি বলেন, যদি একটি দেশ শক্তিশালী হয়ে ওঠে এবং শত্রুরা বুঝতে পারে যে এই শক্তিশালী জাতির মুখোমুখি হয়ে তাদের লাভ নয়, বরং ক্ষতিই হবে, তাহলে সেই দেশ নিরাপদ থাকবে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইসরাইলকে ছাড়লে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে ইরান

B
BN DESK | 04 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার