Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

'ইসরায়েলি কারাগারে অনাহারে ফিলিস্তিনি বন্দীরা'

BN DESK
25 December 2025, 08:08 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস (এএসআরএ)। 

বৃহস্পতিবার সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন কারাগারে এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ ফিলিস্তিনি রয়েছেন। এসব বন্দী ও আটক ফিলিস্তিনিদের অনাহারে রেখে নির্যাতন চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে না।

বন্দী অ্যাডভোকেসি গ্রুপটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে, কারাগারে বন্দী ফিলিস্তিনিরা নজিরবিহীন নির্যাতন ও দমনের শিকার হচ্ছেন।

বন্দীদের প্রতিদিনের নিয়ম করে মারধর বা শারীরিক আঘাত করা হচ্ছে। নির্যাতনে কাঁদানে গ্যাস, বৈদ্যুতিক শক, রাবার বুলেটও ব্যবহার করছে ফিলিস্তিন বাহিনী। 

দেশটির ড্যামন কারাগারে নারী বন্দীদের কম্বল ও পোশাকের তীব্র সংকট রয়েছে। তাদের ওপরও চলছে মারধর, চোখ বেঁধে রাখা, ঠান্ডায় ফেলে রাখার মতো বর্বরতা।

বন্দী থাকা ৩৫০ শিশুকে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়া, মারধর ও অনাহারের অভিযোগও করেছে সংস্থাটি।

প্রিজনার্স মিডিয়া অফিসের সর্বশেষ এ প্রতিবেদন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। 


সূত্র: আল-জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

'ইসরায়েলি কারাগারে অনাহারে ফিলিস্তিনি বন্দীরা'

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার