Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসরায়েলে অস্ত্র বিক্রি না করার ঘোষণা স্পেনের

BN DESK
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বুধবার (৮ অক্টোবর) স্পেনের সংসদে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাস হয়। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরাইলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরাইলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না। 

স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরাইলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজার যুদ্ধের কারণে ইসরাইলের বিরুদ্ধে বেশকিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। এই ভোটে বামপন্থি পোদেমোস দল সরকারকে সমর্থন দেয়। তবে রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে।

পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, সরকারকে আরও কঠোর হতে হবে। ইসরাইলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত। অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান। রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম। খবর : আল জাজিরা। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইসরায়েলে অস্ত্র বিক্রি না করার ঘোষণা স্পেনের

B
BN DESK | 09 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার