Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

BN DESK
06 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোলন্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করছে। ট্রাম্প আজ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তির ওপর একটি শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করতে মিসরে যাবেন।

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বেন গুরিয়ন বিমানবন্দরে উপস্থিত আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, তার মেয়ে ইভাঙ্কা এবং মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফও উপস্থিত আছেন।

এদিকে গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার সকাল ৮টার পর সাত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়। তাদের এখন ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্র : আলজাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার