Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

BN DESK
09 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন থেকে নতুন করে ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে হামলাটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এটি প্রতিহতের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুসালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে আটকায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হুতিদের নিক্ষেপ করা এই একক ক্ষেপণাস্ত্রটি কোনো এলাকা বা স্থাপনায় আঘাত হানতে পারেনি। ফলে কোনো হতাহত বা ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেনি। তবে সাইরেন বাজানোর কারণে জেরুসালেম, মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আইডিএফ জানিয়েছে, এটি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলে কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার