Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসরায়েলে বন্দুক হামলায় নিহত ৫, আহত ২২

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
ইসরায়েলে বন্দুক হামলায় নিহত ৫, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে হামলা হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)।

এমডিএ জানিয়েছে, বন্দুকধারীরা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করে। পরে হামলায় জড়িত দুইজনকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে।এমডিএ প্যারামেডিক নাদাভ তাইব বলেন, ‘আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। আমরা যখন পৌঁছাই, তখন আমরা রাস্তায়, রাস্তার পাশে এবং বাস স্টপের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখেছি। প্রচুর ধ্বংসযজ্ঞ, মেঝেতে ভাঙা কাঁচ ছিল। আমরা আহতদের চিকিৎসা প্রদান শুরু করেছি এবং বর্তমানে আমরা আহতদের চিকিৎসা এবং হাসপাতালে স্থানান্তর অব্যাহত রেখেছি।’

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চলছে। তবে হামলাকারীরা নিহত হয়েছে নাকি পালিয়ে গেছে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র : জেরুজালেম পোস্ট

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইসরায়েলে বন্দুক হামলায় নিহত ৫, আহত ২২

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার