Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা

BN DESK
17 October 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতিরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কিছুক্ষণ আগে ইয়েমেনের হুতিদের ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে টাইমস অব ইসরায়েল বলেছে, ঘটনার সময় মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে বারবার আক্রমণ করে আসছে। গোষ্ঠীটি জানায়, তারা গাজার সমর্থনে এবং হামাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা ও আগ্রাসনের জবাবে এমন প্রতিক্রিয়া দেখিয়ে আসছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার