Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসিতে স্বামীর অভিযোগে প্রার্থিতা হারালেন স্ত্রী

BN DESK
15 January 2026, 11:24 AM পড়তে ১ মিনিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদীয় আসনে সৃষ্টি হয়েছিল এক ব্যতিক্রমী রাজনৈতিক পরিস্থিতি। একই আসনে ভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হন স্বামী ও স্ত্রী।

এ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন কে এম ফজলুল মন্ডল। তার স্ত্রী শেফালী বেগম বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হন । তবে শেফালী বেগমের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। ইসিতে তার স্বামী ফজলুল মন্ডল অভিযোগ করায় শেফালীর প্রার্থিতা বাতিল হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে স্ত্রীর মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন ফজলুল মন্ডল। তার আবেদন মঞ্জুর হওয়ার কারণে স্ত্রীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে।

কে এম ফজলুল মন্ডলের দাবি, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে শেফালী বেগম গণমাধ্যমকে বলেছেন, আইনি দৃষ্টিতে কে এম ফজলুল মন্ডল এখনো তার স্বামী। তাদের মধ্যে মনোমালিন্য থাকায় কয়েক বছর ধরে আলাদা থাকছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ইসিতে স্বামীর অভিযোগে প্রার্থিতা হারালেন স্ত্রী

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার