Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসির পথে তারেক রহমান

BN DESK
27 December 2025, 01:17 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ (শনিবার) বেলা ১১টা ১৬ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের হাদির কবর জিয়ারত করতে পৌঁছান তারেক রহমান। কবর জিয়ারতের পর সেখানে কিছু সময় থেকে ঢাবি ত্যাগ করেন তারেক রহমান।  

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান। নির্বাচন কমিশনে কাজ শেষ করে ধানমন্ডি এলাকায় শ্বশুরবাড়িতে যাবেন। সেখান থেকে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারেক রহমান।  

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ইসির পথে তারেক রহমান

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার