Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

উজিরপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

বরিশালের উজিরপুর উপজেলার সেনেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার (৪ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি। তাদের ধারণা, বাজারের কাওসারের খাবার হোটে

লের গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডে টিন ও কাঠের তৈরি একাধিক দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন।

এলাকা: বরিশাল উজিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

উজিরপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার