Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

উত্তরের জেলায় জেলায় তীব্র লোডশেডিং

BN DESK
06 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : উত্তরাঞ্চলের আটটি জেলায় তীব্র লোডশেডিং চলছে। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ইউনিটটির গর্ভনর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন বিকল হয়ে পড়লে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এদিকে তীব্র লোড শেডিংয়ের কারণে তীব্র গরমে নাগরিক জীবন অতিষ্ট হয়ে পড়েছে। নিয়মিত বিরতীতে লোড শেডিং হওয়ায় কল কারখানা গুলোতে উৎপাদন ব্যহত হচ্ছে। তীব্র লোডশেডিং হওয়ায় ঘরে থাকা মানুষগুলো গরমে হাসপাস করছে। বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের নাস্তা নাবুদ অবস্থা।

অপর দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে সূত্রে জানা গেছে টারবাইন বিকল হয়ে যাওয়ায় তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন এখন বন্ধ। মেরামত কাজ শুরু হয়েছে। এ ইউনিট বন্ধ থাকায় প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্বাভাবিক অবস্থায় এ ইউনিটে প্রতিদিন প্রায় ১ হাজার ৬শ’ মেট্রিকটন কয়লা ব্যবহৃত হতো। বর্তমানে কেন্দ্রের একমাত্র সচল ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি সচল রাখতে প্রতিদিন ৮শ’ মেট্রিকটন কয়লার প্রয়োজন হয়। আজ রোববার (১৯ অক্টোবর) তৃতীয় ইউনিটটি চালুর সম্ভাবনা থাকলেও চালু না হওয়ায় লোড শেঢিং অব্যহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

উত্তরের জেলায় জেলায় তীব্র লোডশেডিং

B
BN DESK | 19 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার