Logo
ট্রেন্ডিং: জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরএফএল গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ বড় দুঃসময়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া: জয়া আহসান নরসিংদীতে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরি মেরে হত্যা

এইচএসসির উত্তরপত্র জমা দিতে ‘অতীব জরুরি’ নির্দেশনা

R
নিজস্ব প্রতিবেদক
16 October 2025, 07:00 AM পড়তে ১ মিনিট
এইচএসসির উত্তরপত্র জমা দিতে ‘অতীব জরুরি’ নির্দেশনা

এইচএসসি-২০২৫ পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর শিট জমাদানে কড়াকড়ি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় অনেক পরীক্ষক ও প্রধান পরীক্ষকের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে বোর্ড নতুন করে তারিখ বেঁধে দেওয়া হয়েছে।

সোমবার বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষকদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে এবং প্রধান পরীক্ষকদের ১০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই উত্তরপত্র এবং ওএমআর শিট জমা দিতে হবে। 

এতে বলা হয়েছে, যেসব পরীক্ষক নির্ধারিত তারিখে প্রধান পরীক্ষকের কাছে উত্তরপত্র জমা দেননি, তাদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যদিকে, যেসব প্রধান পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নের পরও নির্ধারিত সময় শেষে বোর্ডে ওএমআর শিট জমা দেননি, তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টারে গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এইচএসসির উত্তরপত্র জমা দিতে ‘অতীব জরুরি’ নির্দেশনা

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার