Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই : মির্জা ফখরুল

BN DESK
11 December 2025, 07:41 PM পড়তে ১ মিনিট

এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।

তফসিল ঘোষণা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিল ঘোষণায় নতুন দেশ গঠনের পথ তৈরি হবে।

নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে তিনি বলেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে ।

বিএনপি এ নেতা বলেন, এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই।

তিনি বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে বলেও দাবি করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই : মির্জা ফখরুল

B
BN DESK | 11 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার