Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় দেশের ভবিষৎ রক্ষার সংগ্রাম : এটিএম আজহারুল ইসলাম

BN DESK
28 January 2026, 11:28 PM পড়তে ১ মিনিট

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, আমরা মানুষকে ত্রাণনির্ভর করে রাখব না। কর্মসংস্থানের ব্যবস্থা করবো, যাতে মানুষ সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে।

এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশের ভবিষৎ রক্ষার সংগ্রাম। গতকাল মঙ্গলবার রাত ৮টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন জামায়াত আয়োজিত স্থানীয় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্রসমাজের আন্দোলনের মুখে ওই সরকার অবশেষে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাকে বিনা অপরাধে ১৪ বছর কারাবন্দি করে রাখা হয়েছিলো। আমার বিরুদ্ধে তিনটি ফাঁসির আদেশও দেওয়া হয়েছিলো। কিন্তু মহান আল্লাহর রহমতে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি।

তিনি আরও বলেন, জীবনে আমার চাওয়া-পাওয়া নেই। বাকি জীবনটা আমি আপনাদের খাদেম হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন এই আশাই রাখি। উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জামায়াতের আমির রুস্তম আলী, প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় দেশের ভবিষৎ রক্ষার সংগ্রাম : এটিএম আজহারুল ইসলাম

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার