Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

একই দিনে বিয়ে করছেন ডাকসুর জিএস ও এজিএস

BN DESK
24 December 2025, 11:55 AM পড়তে ১ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খানের (আকদ) বাগদান একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) কাঁটাবন মসজিদে আনুষ্ঠানিকভাবে তাদের বাগদান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ। তবে এখনও কনেদের সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি।

জানা গেছে, চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝিতে তাদের আকদ (বিবাহ) অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

এদিকে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকের এক পোস্টে লেখেন, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ।

তাদের জন্য অফুরন্ত দেয়া ও শুভ কামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি ফরহাদ ও মহিউদ্দীন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

একই দিনে বিয়ে করছেন ডাকসুর জিএস ও এজিএস

B
BN DESK | 24 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার