Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

একটা নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল

BN DESK
05 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতই সময় যাচ্ছে ততই পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগাণ্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে।

আজ রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট, যখন মানুষ একটা অনিশ্চয়তা ও হতাশার মধ্যে চলে যাচ্ছে। প্রতিটি মানুষ বারবার চিন্তা করছে কী হবে? কী হতে পারে। বাংলাদেশের শক্ররা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।   

মির্জা ফখরুল বলেন, যতই সময় যাচ্ছে ততই পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগাণ্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

একটা নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার