Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম

BN DESK
17 December 2025, 02:29 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও গত ৫৪ বছরের ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশের জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছিল। একাত্তর এর দালালদের বিরুদ্ধে ও চব্বিশের এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সাম্য, মানবিক মর্যাদার জন্য ১৯৭১ এ বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য, মানবিক মর্যাদা পাইনি। উপরন্তু ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।

তিনি আরও বলেন, যারা পতিত শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার, নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত হবে না।

ভোট প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হয়ে জনগণের কাছে যাবে। সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। ভবিষ্যত মুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম

B
BN DESK | 16 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার