দীর্ঘ দুই মাস পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এনআইডি সেবা সচল করা হয়।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করতে এতদিন এই সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে।
তিনি বলেন, আমাদের ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেম নিয়ে বড় কাজ চলছিল। এই সময়ে এসব নিবন্ধন সম্পন্ন হয়েছে। এখন কাজ শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি।