Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এনটিআরসিএ নিবন্ধনধারীদের কথা শুনলেন তারেক রহমান

BN DESK
15 January 2026, 08:41 PM পড়তে ১ মিনিট

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
 
এ সময় চাকরিতে দ্রুত নিয়োগ, দীর্ঘসূত্রতা নিরসন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা।নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। শিক্ষকদের আশ্বাস দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। 
 
তারেক রহমানের এই আকস্মিক সাক্ষাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষকরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

এনটিআরসিএ নিবন্ধনধারীদের কথা শুনলেন তারেক রহমান

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার