Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এনসিপিকে বয়কট করলেন হাত হারানো জুলাইযোদ্ধা আতিক

BN DESK
27 November 2025, 07:24 PM পড়তে ১ মিনিট

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী এবার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ভিডিও বার্তায় আতিক বলেন, ‘আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কট করলাম। লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে-পেচিয়ে তাদের মিথ্যাগুলো চালানোর চেষ্টা করছে। তারা বলছে, মত প্রকাশের স্বাধীনতা। আমরা স্পষ্ট লক্ষ্য করেছি, বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশ বলতে কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। কিন্তু তাই বলে কেউ আল্লাহতায়ালাকে নিয়ে কটূক্তি করবে? আল্লাহতায়ালার রাসূলকে (সা.) নিয়ে বিরোধিতা করবে? আমি এক মুসলিম ঘরের সন্তান হিসেবে কখনও এটা মেনে নিতে পারব না। আজ থেকে এনসিপি’র সকল কার্যক্রমকে বয়কট করলাম।’

আতিক জানিয়েছেন, ‘যতদিন পর্যন্ত এনসিপি তাদের ভুল সিদ্ধান্ত থেকে তওবা করে বের হতে পারবে না, ততদিন পর্যন্ত আমার কাছে এনসিপি’র সকল কার্যক্রম বয়কট থাকবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

এনসিপিকে বয়কট করলেন হাত হারানো জুলাইযোদ্ধা আতিক

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার