Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এনসিপিকে শাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে ইসি- সারজিস আলম

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:  এনসপির মার্কা শাপলাই হবে। শাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছেন ইসি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সাংগঠনিক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রথম কাজ সাংগঠনিক বিস্তৃতি। দেশের প্রতিটি ওয়ার্ডে আমরা কমিটি করছি। সেকারণে সব জায়গায় আমরা সাংগঠনিক সভা করছি। ১৫ দিনের মধ্যে জেলা আহবায়ক কমিটি গঠন করা হবে। নভেম্বরের মধ্যে সব কমিটি গঠন শেষ করা হবে। 

ছাত্রদল প্রসঙ্গে সারজিস বলেন, পঞ্চগড় জেলায় স্কুল পর্যায়ে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যায়ে কমিটিকে ঘৃণ্য ভাবে প্রত্যাখান করছে এনসিপি। এমন রাজনীতির মাধ্যমে পরবর্তী প্রজন্ম কলুষিত শিক্ষা ব্যবস্থায় বেড়ে উঠবে। 
এসময় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান সম্বনয়কারী মোসলেম উদ্দীন,রাণীশংকৈল উপজেলার প্রধান সমন্বয়কারী শাহাজান বিশ্বাসসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

এলাকা: ঠাকুরগাঁও
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এনসিপিকে শাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে ইসি- সারজিস আলম

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার