Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এনসিপিসহ তিন দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি

BN DESK
06 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন নিবন্ধন পাওয়া তিনটি রাজনৈতিক দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। অপর দুই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। এসব দলের নিবন্ধনের বিষয়ে কারও আপত্তি থাকলে আগামী ১২ নভেম্বরের মধ্যে যে কেউ জানাতে পারবে।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলগুলোর মধ্যে এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব পিপল অর্ডার, ১৯৭২ (পিও নং ১৫৫) এর পরিচ্ছেদ ৬এ-এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলগুলোর প্রতিনিধিরা কমিশনের কাছে দরখাস্ত দিয়েছিলেন। দলগুলোর মধ্যে এনসিপির প্রার্থিত প্রতীক ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টির প্রার্থিত প্রতীক ‘হ্যান্ডশেক’।

আরও বলা হয়, এই দলগুলোর নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকিলে প্রয়োজনীয় দলিলসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানো অনুরোধ করা হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এনসিপিসহ তিন দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার