Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

BN DESK
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

এনসিসি ব্যাংক পিএলসি দেশের স্বনামধন্য অনলাইন ফাইন্যান্সিয়াল মার্কেটপ্লেস ফিনকোচ বাংলাদেশ লিমিটেড-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই আমানত পণ্য, রিটেইল এবং এসএমই ঋণ পণ্যের সেবা পাবেন। এই চুক্তির আওতায়, ফিনকোচ বাংলাদেশ এনসিসি ব্যাংকের বিক্রয় সহযোগী হিসেবে কাজ করবে এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই বিভিন্ন ব্যাংকিং পণ্যের অনুসন্ধান, তুলনা এবং আবেদন করতে পারবে। এনসিসি ব্যাংক ফিনকোচবিডি থেকে প্রাপ্ত ঋণ ও আমানতের আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ করবে এবং সময়মতো পণ্য সম্পর্কিত তথ্য সরবরাহ করবে, যাতে সঠিক তথ্য রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম এবং ফিনকোচ বাংলাদেশ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী ফাইয়াজ সৌম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় এনসিসি ব্যাংকের আইসিটি বিভাগের এসভিপি মোঃ সাজ্জাদুল ইসলাম এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশন শাহীন আক্তার নুহা, ইউনিট হেড অব রিটেইল ব্যাংকিং এস. এম. তানভীর হাসান এবং ফিনকোচবিডি-এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম বলেনঃ “ফিনকোচবিডি-এর সাথে এই সহযোগিতা আমাদের ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকবান্ধব সেবার প্রতিশ্রুতির প্রতিফলন। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের ব্যবসার পরিসরকে আরও বিস্তৃত করে গ্রাহকদের জন্য ব্যাংকিং পণ্যসমূহকে আরও সহজলভ্য করতে সক্ষম হবো।” এই চুক্তি দেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও ত্বরান্বিত করবে এবং এনসিসি ব্যাংককে গ্রাহকবান্ধব ও টেকসই ব্যাংক হিসেবে আরও সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার