Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

BN DESK
23 January 2026, 11:07 AM পড়তে ১ মিনিট

ভোটারদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা নিজ নিজ ভোটকেন্দ্রে ফজরের নামাজ আদায় করে ভোট দিতে যাবেন। নির্বাচনকে ঘিরে এবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে একটি নির্দিষ্ট মার্কা দিয়ে পাঠানোর অভিযোগ রয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর ধরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে এবং মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আর ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। ১৯৭১ সালে হিন্দু-মুসলমান সবাই মিলে দেশ স্বাধীন করেছি। ২০২৪ সালে দল-মত নির্বিশেষে রিকশাচালক, ভ্যানচালকসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। বিএনপি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়।

বিএনপি ক্ষমতায় এলে জনগণের সহায়তায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হবে উল্লেখ করে তিনি বলেন, খাল খনন, কৃষকদের জন্য বীমা ব্যবস্থা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত এবং রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

B
BN DESK | 23 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার