Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা অনেক উৎসবমুখর হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পূজা কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, পূজার শুরু থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি বাহিনী ছাড়াও প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে এবং ২৪ সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে।

নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে ৩২ লাখ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে, যাতে পূজা উদযাপন সুন্দরভাবে সম্পন্ন হয়। তিনি উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এর পবিত্রতা রক্ষা করা অপরিহার্য। সব ধর্মের মানুষ একসাথে কাজ করতে পারবে সেই ব্যবস্থা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার