Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এভারকেয়ার থেকে ধানমন্ডিতে মায়ের বাসায় জুবাইদা রহমান

BN DESK
06 December 2025, 02:30 AM পড়তে ১ মিনিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি মায়ের বাসা ধানমণ্ডিতে যান।

এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজি-৩০২) ডা. জুবাইদা রহমান দেশের পথে রওনা হয়েছিলেন।

শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার ঢাকায় আসছে না।

দলটি জানায়, খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রবিবার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ সারা দেশেই বিএনপির পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দলটির নেতাকর্মীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

এভারকেয়ার থেকে ধানমন্ডিতে মায়ের বাসায় জুবাইদা রহমান

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার