Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এভারকেয়ারের সামনে বিজিবি মোতায়েন

BN DESK
03 December 2025, 02:58 PM পড়তে ১ মিনিট

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই সাধারণ দিনের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে একটি প্লাটুন হাসপাতালের মূল ফটকে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন টহল দিচ্ছে আশপাশে।এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা ও দলীয় নেতাকর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড বসায়। তারপরও আজ সকাল থেকেই হাসপাতালের সামনে নানা এলাকা থেকে বিএনপির অনেক নেতাকর্মী এসে জড়ো হয়েছেন। ব্যারিকেডের বাইরে নির্দিষ্ট এলাকায় তারা অবস্থান করছেন।

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার পর গতকাল দুপুর ২টা ২০ মিনিটে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নেয়। এভারকেয়ার হাসপাতালের সামনে এখন পুলিশ, এসএসএফ ও বিজিবি’র যৌথ উপস্থিতিতে পুরো এলাকায় সতর্ক পরিবেশ বিরাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এভারকেয়ারের সামনে বিজিবি মোতায়েন

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার