Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ৪ সদস্যের মেডিকেল টিম 

BN DESK
03 December 2025, 12:46 PM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বাংলাদেশে এসেছে। স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞদের আগমন খালেদা জিয়ার চিকিৎসায় নতুন অগ্রগতি সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ৪ সদস্যের মেডিকেল টিম 

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার