Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এভারকেয়ার হাসপাতালে এসে পৌছেছেন জুবাইদা রহমান

BN DESK
05 December 2025, 01:55 PM পড়তে ১ মিনিট

লন্ডন থেকে দেশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছান। 

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে হি‌থ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন ডা. জুবাইদা রহমান।এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশা-আল্লাহ আগামী রবিবার ফ্লাই করবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

এভারকেয়ার হাসপাতালে এসে পৌছেছেন জুবাইদা রহমান

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার