Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর

BN DESK
08 January 2026, 07:41 PM পড়তে ১ মিনিট

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর সঙ্গে একটি ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। এমটিবির কর্পোরেট হেড অফিস এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


এই চুক্তির আওতায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এমটিবির কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম এমটিবি ই-ব্যাংক-এর সঙ্গে সমন্বিত একটি আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের মাধ্যমে নির্বিঘ্নে সকল প্রকার আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে। পাশাপাশি, ব্যবহারকারীরা এমটিবি ই-ব্যাংক অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক অথেনটিকেশনের সহায়তায় সহজ ও নিরাপদভাবে লেনদেন অনুমোদনের সুবিধা উপভোগ করবেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির হোলসেল ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মোহাম্মদ মামুন ফারুক, হোলসেল ব্যাংকিং ডিভিশন–১-এর ইউনিট প্রধান ইভা রহমান, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, কার্ড বিভাগের প্রধান মো. আবু বকর সিদ্দিক, ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের ডিভিশনাল হেড মোহাম্মদ আশিক ইকবাল খান। এছাড়াও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর প্রধান আর্থিক কর্মকর্তা আবুল বশির খান এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তানভীর হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর

B
BN DESK | 08 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার