Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এমটিবি ফাউন্ডেশন উদ্বোধন করলো ‘এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট ’

BN DESK
06 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

এমটিবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে সম্প্রতি উদ্বোধন করা হলো ‘এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট ’—শিক্ষা খাতে এমটিবি ফাউন্ডেশনের ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আগামী তিন বছরে ১,২০০ জন সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীকে পাঁচটি বিশেষায়িত ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে।

দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা-ই এ প্রকল্পের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে এমটিবি একটি আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও সমাজের উন্নয়নে অংশীদার হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করবে—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

২৫ অক্টোবর, ২০২৫, ময়মনসিংহের মাসকান্দায়, স্পন্দন ট্রেনিং ফ্যাসিলিটেশন সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ও ইউসেপ-এর সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কমিউনিটির সদস্য এবং প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানে ইনস্টিটিউটটির উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের সাবেক চেয়ারপারসন, এ. মতিন চৌধুরী, নির্বাহী পরিচালক, মোঃ আবদুল করিম এবং ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মান্নান এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, রেইস উদ্দিন আহ্‌মাদ সহ এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সামিয়া চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

এমটিবি ফাউন্ডেশন উদ্বোধন করলো ‘এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট ’

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার