Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এমবাপ্পের জোড়া গোলে দারুণ জয়ে বিশ্বকাপে ফ্রান্স

BN DESK
14 November 2025, 06:01 PM পড়তে ১ মিনিট

জাতীয় দলের জার্সিতে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল রাতে করেছেন জোড়া গোল। তার জোড়া গোলের বদৌলতে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। ৫২ মিনিটে বক্সে মাইকেল অলিসেকে ফাউল করলে পায় পেনাল্টি। স্পটকিক থেকে এমবাপ্পে নেন দৃষ্টিনন্দন পানেনকা শট, ইউক্রেন গোলরক্ষক ত্রুবিন নড়ার আগেই বল জড়িয়ে যায় জালে।

এরপর আরও দুইবার গোলের দারুণ সুযোগ পান এমবাপ্পে। তবে ৭৬ মিনিটে অলিসের শক্তিশালী শটে দ্বিতীয় গোল পেয়ে স্বস্তি পায় ফ্রান্স।

শেষদিকে আবারো ঝলমলে উপস্থিতি এমবাপ্পের। কাছ থেকে দ্বিতীয় গোলটি করে নেন তিনি। আর এ গোলেই পূর্ণ হয় তার ক্যারিয়ারের ৪০০ গোলের মাইলফলক। জাতীয় দলের হয়ে ৫৫ গোল নিয়ে এখন তিনি অলিভিয়ে জিরুর (৫৭) ঠিক পেছনে।

নিয়মিত সময়ের দুই মিনিট আগে এমবাপ্পের নিখুঁত পাস ধরে হুগো একিতিকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠালে ৪–০ গোলের জয়ে নিশ্চিত হয় ব্লুদের বিশ্বকাপ যাত্রা।

আত্মবিশ্বাসী ফ্রান্স আবারও দেখিয়ে দিল, কেন তারা বিশ্বের সেরা দলগুলোর একটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

এমবাপ্পের জোড়া গোলে দারুণ জয়ে বিশ্বকাপে ফ্রান্স

B
BN DESK | 14 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার