Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার

BN DESK
09 January 2026, 01:17 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশে এলপিজি ব্যবসায়ীরা দেশব্যাপী ঘোষণা করা ধর্মঘট প্রত্যাহার করেছেন। এতে বন্ধের ঘোষণা দেওয়া এলপিজি সিলিন্ডার বিক্রি পুনরায় শুরু হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মো. সেলিম খান এ সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে নেতারা তিনটি দাবি উত্থাপন করেন- সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড দেশের সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন ও সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার

B
BN DESK | 08 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার