Logo
ট্রেন্ডিং: শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের তারেক রহমানের প্রত্যাবর্তনে জনদুর্ভোগ: দুঃখ প্রকাশ বিএনপির তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ : ফখরুল ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

এশিয়া কাপ: ওমানকে ১৭৩ রানের লক্ষ্য আমিরাতের

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
এশিয়া কাপ: ওমানকে ১৭৩ রানের লক্ষ্য আমিরাতের

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত-হংকং দুদলই পরাজয় দেখেছে। আজ নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে জয়ের খোঁজে নেমেছে তারা।

সেই লক্ষ্যে আবুধাবিতে ওমানকে ১৭৩ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক আরব আমিরাত। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় স্বাগতিকরা।

ব্যাট করতে নেমে দুই ওপেনার আলিশান শরাফু ও মুহাম্মদ ওয়াসিম মিলে গড়ে তোলেন ৮৮ রানের অবনবদ্য জুটি। আলিশান শরাফু ৩৮ বলে করেন ৫১ রান। ৫৪ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন মোহাম্মদ ওয়াসিম।

দুই ওপেনার ছাড়া অবশ্য পরের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু করতে পারেনি। ৫ বলে ২ রান করে আউট হয়ে যান আসিফ খান। ১৩ বলে ২১ রান করেন মোহাম্মদ জোহাইব। ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন হর্ষিত কৌশিক। শূন্য রানে আউট হন রাহুল চোপড়া। ১ রানে অপরাজিত থাকেন ধ্রুব পারাশার।

ওমানের হয়ে ২ উইকেট নেন জিতেন রামনন্দি ও ১টি করে উইকেট নেন হাসনাইন শাহ ও সামাই শ্রীবাস্তব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

এশিয়া কাপ: ওমানকে ১৭৩ রানের লক্ষ্য আমিরাতের

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার