Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্য’ করছে: সালাহউদ্দিন

BN DESK
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি বলেছে, এই কমিশন জাতীয় ঐক্য নয়, বরং ‘জাতীয় অনৈক্য’ সৃষ্টির চেষ্টা করছে।

বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আজ তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। এজন্য তাদের ধন্যবাদ না দিয়ে উপায় নেই—অবশেষে তারা তাদের প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন।’

তবে সালাহউদ্দিন আহমদ কমিশনের প্রস্তাবের সমালোচনা করে বলেন, ‘দ্বিতীয়বার তাদের ধন্যবাদ দিচ্ছি—কারণ তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা নিয়েছেন।’


বিএনপির এই নেতা আরও বলেন, ‘যে প্রস্তাবগুলো কমিশন দিয়েছে, যদি আপনারা তা দেখেন, তাহলে বুঝবেন আমরা যে জুলাই জাতীয় সনদে সই করেছি, সেই সনদের বাইরে অনেক আদেশ এতে সংযুক্ত করা হয়েছে।’

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তাদের সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন।

ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের হাতে ওই সুপারিশপত্র তুলে দেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্য’ করছে: সালাহউদ্দিন

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার