Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান

BN DESK
11 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০ নভেম্বর সেখানে যাওয়ার কথা রয়েছে তাদের।

আজ রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি’র নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। তিনি বলেন, ‘তারেক রহমান ওমরাহ শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন তিনি।’ তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে জানিয়ে এই নেতা বলেন, ‘এই কমিটি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন।’ ফজলে এলাহী আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পর গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন।’ প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান

B
BN DESK | 26 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার