Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

BN DESK
11 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়।


এতে দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সারিকাইত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ৪ নং ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু এবং ২ নং ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি।

প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার