Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক

BN DESK
19 December 2025, 01:57 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই ক্রীড়াঙ্গনের শীর্ষ সংস্থা।

হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় শাহাদাত বরণ করেছেন। পরে দেশের ফুটবল ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে ও বিসিবি শোক জানিয়েছে।

রাত ১২টার দিকে ফেসবুক পেজে হাদির ছবি যুক্ত করে বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।’

বাফুফে আরও লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

প্রায় একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাদির ছবি দিয়ে শোক জানিয়েছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক

B
BN DESK | 19 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার