Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে কফিন মিছিল ও দোয়ার ডাক

BN DESK
19 December 2025, 01:50 AM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে বিশেষ দোয়া ও কফিন মিছিলের ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান বিন হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
 
কর্মসূচির বিষয়ে এতে বলা হয়, ‘তার মৃত্যুতে শুক্রবার সারাদেশে সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে।’
 
বিবৃতিতে ইসরাফিল ফরাজী আরও বলেন, ‘শহিদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেয়া হবে ইনশাআল্লাহ।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে কফিন মিছিল ও দোয়ার ডাক

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার