Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

BN DESK
19 December 2025, 11:27 AM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন ছাত্র সংগঠনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে এসে জড়ো হয়েছেন।

তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। একদল বিক্ষোভকারী মাঝখানে কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে দেন।

‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের একদল মিছিল নিয়ে প্রথম আলোর কার্যালয় ও ধানমন্ডি-৩২ নম্বরের দিকে ছুটে যান।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

B
BN DESK | 19 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার