Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

BN DESK
24 December 2025, 02:29 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ভারতের উদ্বেগ জানানো হয়।

পিটিআই সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, শহিদ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা রয়েছে-এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে বিস্তারিত ও নিরপেক্ষ তদন্ত করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহিদ ওসমান হাদি নিহত হওয়ার পর ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে পিটিআই।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় পররাষ্ট্রসচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

B
BN DESK | 24 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার