Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট : পররাষ্ট্র উপদেষ্টা

BN DESK
03 January 2026, 07:25 PM পড়তে ১ মিনিট

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট রয়েছে। দ্রুত বিচার শেষ করতে কাজ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে। তবে এখনো আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আসামিরা কোথায় আছে। আমরা ইনডিগেশান পেয়েছি তারা সমম্ভত পার হয়ে গেছে। খুব সুনির্দিষ্ট জায়গা যদি চিহ্নিত করা যেতো তাহলে বলা যেতো ভারতেই আছে তারা।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন উপদেষ্টা।

এর আগে, শনিবার বেলা ১১টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এরপর দুপুর ১২টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট : পররাষ্ট্র উপদেষ্টা

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার