Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওয়ানডেতে কোহলির নতুন ইতিহাস

BN DESK
09 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাবেক লঙ্কান ব্যাটার কুমার সাঙ্গাকারাকে টপকে গেছেন ভিরাট কোহলি। ভারতীয় এ তারকা ব্যাটার অবস্থান করছেন তালিকার দ্বিতীয় স্থানে।
 
শনিবার (২৫ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে এ কীর্তি গড়েন ভিরাট।
 
১৮ হাজার ৪২৬ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। কুমার সাঙ্গাকারার সংগ্রহ ১৪ হাজার ২৩৪ রান। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে রিকি পন্টিং ও সনাথ জয়াসুরিয়া।
 
শুধুমাত্র ভারতীয় ব্যাটারদের মধ্যে শচীন-কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা ও সৌরভ গাঙ্গুলি।
 
এদিন, টস জিতে আগে ব্যাট করতে নেমে সফরকারী ভারতকে ২৩৭ রানে টার্গেট দেয় অজিরা। জবাবে, কোহলি-রোহিতের ব্যাটে ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে মেন ইন ব্লু'রা।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

ওয়ানডেতে কোহলির নতুন ইতিহাস

B
BN DESK | 26 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার