Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কবরস্থানে শহিদ হাদির মরদেহ

BN DESK
20 December 2025, 03:50 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ কবরস্থানে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে এসে পৌঁছায়। তবে নিরাপত্তাজনিত কারণে কাউকেই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

কবরস্থানের আশপাশের পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, সোয়াট, ডিবি ও সাদা পোশাকধারী সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুরো এলাকায় তল্লাশি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়। রয়েছে ডাকসু’র স্বেচ্ছাসেবক দল। 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, দাফনকেন্দ্রিক সার্বিক প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

কবরস্থানে শহিদ হাদির মরদেহ

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার