Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কবে থেকে বাড়ছে শীত, জানাল আবহাওয়া অধিদপ্তর

BN DESK
29 August 2026, 03:31 AM পড়তে ১ মিনিট

শীতের আমেজ কাটতে না কাটতেই দেশে আবারও শীতের তীব্রতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা নতুন করে কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তরাঞ্চল ও নদী অববাহিকা এলাকায় রাতের শীত বাড়তে শুরু করবে। আগামী ২৪–৪৮ ঘণ্টা আবহাওয়া শুষ্ক থাকলেও এরপর তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, তাপমাত্রার এই ওঠানামায় শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলেও বাড়তি সতর্কতা প্রয়োজন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

কবে থেকে বাড়ছে শীত, জানাল আবহাওয়া অধিদপ্তর

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার